বাংলাদেশ

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা: সন্ত্রাস ও রক্তপাত করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না

Published

on

Photo: Chef Advisor

সন্ত্রাস ও রক্তপাত করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই— পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এ অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

আপনাদের প্রতি আহ্বান জানাই— সংযম বজায় রাখুন। অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেরোরিস্টরা, যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করব। তাদের ফাঁদে পা দেব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version