আন্তর্জাতিক

জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই

Published

on

ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি।

রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সিনেটর মাইক লি। এর আগে মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার বিষয়ে রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন সিনেটর মাইক লি। তিনি বলেন, ‘মাদুরো মার্কিন হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেওয়ার আশা তিনি (রুবিও) করেন না।

লি আরো বলেন, ‘যারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে কাজ করছিলেন, তাদের সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য মার্কিন হামলাগুলো চালানো হয়েছে।’

এর আগে উটাহের রিপাবলিকান সিনেটর মাইক লি সামাজিক মাধ্যম এক্সে লিখেছিলেন, ‘যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদনের ছাড়াই এই পদক্ষেপ কীভাবে সাংবিধানিকভাবে ন্যায্যতা পাবে, তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে।ট্রাম্প আরো লিখেন, ‘এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version