রাজনীতি

জুলাই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী মো. ফখরুল ইসলাম

Published

on

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া জুলাই বিপ্লব কেন্দ্রিক একটি হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নোয়াখালী-৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলামকে।

পুলিশের তদন্ত প্রতিবেদনে ঘটনার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. ওয়াহিদুল করিম আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা গত ২৮ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনার তারিখ ও সময়ে আসামি মো. ফখরুল ইসলামের ঘটনাস্থলে উপস্থিত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রতিবেদনটি গ্রহণ করেন এবং মো. ফখরুল ইসলামকে মামলার দায় থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেন।

এই আদেশের কপিও ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে।মো. ফখরুল ইসলাম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের আহমেদ উল্লাহর ছেলে। তিনি একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। জুলাই আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তাকে হত্যা মামলায় আসামি করায় নোয়াখালী-৫ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং তারা এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন।

এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নোয়াখালী জেলা বিএনপি সংবাদ সম্মেলনও আয়োজন করেছিল।মামলার প্রেক্ষাপট:২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আলমগীর শেখ নামে এক জুলাই যোদ্ধা গুলিতে নিহত হন।

এ ঘটনায় কুষ্টিয়ার কুমারখালীর মো. হেলাল উদ্দিনের ছেলে মো. সোহানুর রহমান সিফাত বাদী হয়ে ৩৭৯ জনকে আসামি করে আদালতে হত্যা মামলার আবেদন করেন। আদালতের নির্দেশে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে। উক্ত মামলায় ২৯৭ নম্বর আসামি করা হয়েছিল বিএনপি নেতা মো. ফখরুল ইসলামকে। মামলার প্রধান আসামি ছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version