সরকারি এক তথ্যবিবরণীতে বিমানবন্দর ও তার আশেপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন না করার জন্য ইলেকট্রনিক মিডিয়া এবং সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
বিবরণীতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদন ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে ড্রোন উড়িয়ে ছবি তোলার কারণে বিমান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছিল।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী, বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনবিহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে।