আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Published

on

চীনে প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরীয় নেতার রাষ্ট্রীয় সফর শুরুর দিন এবং ভেনেজুয়েলায় মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই, রোববার (৪ জানুয়ারি) উত্তর কোরিয়া ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণ করেছে বলে খবর পাওয়া গেছে। খবর আলজাজিরার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায় গত দুই মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং যখন বেইজিং সফরে ব্যস্ত ঠিক তখনই কিম জং উন প্রশাসন এই পদক্ষেপ নিল। বিশ্লেষকরা মনে করছেন সিউলের সাথে বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা রোধ করতেই পিয়ংইয়ং এই উস্কানিমূলক সংকেত পাঠিয়েছে।

একই সাথে ভেনেজুয়েলায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এই অভিযানকে অন্য একটি দেশের সার্বভৌমত্বের ওপর যুক্তরাষ্ট্রের ‘দুর্বৃত্ত ও নৃশংস’ হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নিকোলাস মাদুরোকে আটক করার প্রতিবাদে উত্তর কোরিয়া সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version