আন্তর্জাতিক

হাদির হত্যাকারীদের ধরতে শিখ সংগঠনের ৫৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা

Published

on

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্য দিতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক শিখ সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)। সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সংগঠনটি।

এসএফজে জানায়, ঢাকা মহানগর পুলিশের প্রকাশ্য বক্তব্য অনুযায়ী, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনার পর ভারত পালিয়ে গেছে। এই প্রেক্ষাপটে হত্যাকারীদের বর্তমান অবস্থান, গ্রেপ্তার ও প্রত্যর্পণে সহায়ক যেকোনো বিশ্বাসযোগ্য তথ্য প্রদান করলে ঘোষিত পুরস্কার দেওয়া হবে।

সংগঠনটির জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন অভিযোগ করেন, ওসমান হাদির হত্যাকাণ্ড ভারতের মোদী সরকারের নির্দেশে সংঘটিত হয়েছে এবং এটি সীমান্ত পেরিয়ে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রমের অংশ। তিনি দাবি করেন, এই হত্যার ধরন কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে মিল রয়েছে।

এসএফজের বিবৃতিতে আরও বলা হয়, এই পুরস্কার ঘোষণার মূল উদ্দেশ্য হলো জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যাকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহায়তা করা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ কিংবা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version