Connect with us

খেলাধুলা

এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি

Published

on

টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে সরাতে আইসিসির সিদ্ধান্ত বদলানোর শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটিতে আবেদন করেও কোনো ফল না পাওয়ায় এবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হওয়ার পথেই হাঁটছে বিসিবি।

এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের বাইরে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে আইসিসি বোর্ডের ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে সেই প্রস্তাব নাকচ হয়ে যায়।

স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে হুমকির মাত্রা কম থেকে মাঝারি উল্লেখ করে ভারতের ভেন্যুতেই ম্যাচ রাখার সিদ্ধান্ত দেয় আইসিসি

এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি ডিআরসিতে আবেদন জানায়। কিন্তু ডিআরসির কার্যপরিধির ১.৩ ধারা অনুযায়ী আইসিসি বোর্ড অব ডিরেক্টরস বা অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার এখতিয়ার এই কমিটির নেই। ফলে আবেদনটি শুনানির পর্যায়েই গৃহীত হয়নি।

বিসিবির একটি সূত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানায়, ডিআরসিতে ব্যর্থ হলে একমাত্র পথ হিসেবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার সুযোগ রয়েছে। বোর্ড সেই প্রস্তুতিই নিচ্ছে। 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই স্পষ্ট করেন, নিরাপত্তাজনিত কারণে জাতীয় দল ভারত সফর করবে না। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এই অবস্থান বোর্ডের একক সিদ্ধান্ত নয়, সরকারের সিদ্ধান্তের প্রতিফলন।

আইসিসি বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে যাওয়ায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষোভ রয়েছে। আইসিসিকে আগে না জানিয়ে সংবাদ সম্মেলন করার বিষয়টিও নেতিবাচকভাবে দেখছেন বোর্ড সদস্যরা। 

এদিকে আইসিসি ইতোমধ্যে সম্ভাব্য বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলেছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। শনিবারের মধ্যেই বাংলাদেশের পরিবর্তে কোন দল খেলবে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

ডিআরসি ব্রিটিশ আইন অনুসারে পরিচালিত হয়। এর আগে ২০১৮ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের করা ৭ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবিও এই কমিটি খারিজ করেছিল। ডিআরসি মূলত আইসিসি বোর্ড নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছে কি না, সেটিই যাচাই করে। এটি কোনো আপিল আদালত নয়। 

এই কমিটিতে প্রধান হিসেবে আছেন মাইকেল বেলফ। সদস্য হিসেবে রয়েছেন মাইক হেরন, উইনস্টন অ্যান্ডারসন, ডিওন ভ্যান জিল, গ্যারি রবার্টস, গুও কাই, অ্যানাবেল বেনেট, জ্যঁ পলসন, পিটার নিকলসন, বিজয় মালহোত্রা, স্যালি ক্লার্ক।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলাধুলা

বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করল ভারত ম্যাচ

Published

on

By

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিশ্বকাপে খেললেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

সরকারপ্রধানের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান সরকারের দেওয়া বিবৃতি

গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। ওই বৈঠক শেষে তিনি জানান, সোমবারের আগেই বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। রোববার পিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়, পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না।

আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ দল। ফলে আইসিসি বাংলাদেশকে এবারের বিশ্বকাপ থেকে বাদ দেয়।

এই ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে অবস্থান নেয় পাকিস্তান। আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দেয়। এমনকি বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ পুরোপুরি বয়কটের কথাও বিবেচনা করেছিল পিসিবি।

তবে এক্ষেত্রে আইসিসির নানান ধরনের শাস্তির কবলে পড়তে হবে তাদের। তাই বিশ্বকাপে অংশ নিলেও ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান।

Continue Reading

খেলাধুলা

বাংলাদেশের বাদ পড়া ও স্কটল্যান্ডের অংশগ্রহণের ব্যাপারে আইসিসির বিবৃতি

Published

on

সংবাদ মাধ্যমে খবরটা ঘণ্টা চারেক আগেই এসেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে, তাদের পরিবর্তে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। এবার আইসিসিও বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেl

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়া বাংলাদেশকে সিদ্ধান্তের জন্য গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। বৃহস্পতিবার বিসিবি ও লিটন দাসদের সঙ্গে আলোচনা শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান বাংলাদেশ আগের সিদ্ধান্তেই অনড় আছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর ব্যাপারে বাংলাদেশের চেষ্টা অব্যাহত থাকবে। এর দুদিন পর বাংলাদেশকে বাদ দেওয়ার অফিসিয়াল ঘোষণা দিয়েছে আইসিসি।


বিবৃতিতে আইসিসি বলেছে, ‘প্রকাশিত ম্যাচ সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অংশ নিতে অস্বীকৃতি জানানোয় আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আর প্রতিদ্বন্দ্বিতা করবে না। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তারা ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যোগ দেবে।’

বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানায় নিরাপত্তা শঙ্কায়। সম্প্রতি দেশটিতে বাংলাদেশি সন্দেহে বেশ কয়েকজনকে পিটিয়ে মারা হয়েছে। তবে আইসিসি ভারতে বাংলাদেশের নিরাপত্তা হুমকি খুঁজে পায়নি বলে জানিয়েছে। ‘বাংলাদেশ জাতীয় দলের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। তাই আইসিসি বিসিবির ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। শ্রীলঙ্কা টুর্নামেন্টটির সহআয়োজক, যা আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে।’


আইসিসি বলছে, টুর্নামেন্ট ‍শুরুর এত কাছাকাছি এসে ম্যাচ স্থানান্তরের অনুরোধ রক্ষা করা সম্ভব হয়নি। ‘স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছিল অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে। টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে বিসিবির অনুরোধগুলো পূরণ করা সম্ভব নয়। তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

Continue Reading

খেলাধুলা

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত’

Published

on

ভারত বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপর আজ ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ।

আইসিসির সঙ্গে একাধিক বৈঠকে নিরাপত্তা ঝুঁকির দিকটি বাংলাদেশ তুলে ধরেছে। তারপরও আইসিসি ভারতেই খেলাতে চেয়েছে বাংলাদেশকে, এটি বাংলাদেশের প্রতি সুবিচার নয় বলে মন্তব্য করেন আসিফ নজরুল।

ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি। 

তিনি বলেন, ‘আইসিসির টুর্নামেন্ট এটা তো ভারতেই হবে। আইসিসি আমাদের যতই বলুক নিরাপত্তা ঝুঁকি নেই আইসিসি নামে আলাদা তো কোন দেশ নাই। যেই দেশে আমার একজন খেলোয়াড় নিরাপত্তা পায় নাই, যেই দেশে ভারতের ক্রিকেট বোর্ড ভারতের সরকারের একটা বর্ধিত অংশ। তারাই আমার খেলোয়াড়কে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে।’

বাংলাদেশের এমন সিদ্ধান্তের পর কার্যত টাইগারদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা আর নেই বললেই চলে। তারপরও আইসিসির সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

Continue Reading

Trending

Copyright © 2026 Bold Gazette বাংলা, powered by Bold Gazette Media Limited UK.