Connect with us

ব্যবসা

দক্ষিণ এশিয়ায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ

Published

on

বৈশ্বিক অর্থনৈতিক নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। টানা তিন বছর ধরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারের ওপরে রয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার রুশ দূতাবাসে আয়োজিত বার্ষিক অগ্রগতি তুলে ধরার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন এসব তথ্য জানান।

রাষ্ট্রদূত জানান, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাশিয়া। শুধুমাত্র ২০২৫ সালেই বাংলাদেশে ২০ লাখ টন গম রফতানি করেছে দেশটি। এছাড়া সার ও সরিষার বীজের সরবরাহ আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। দুই দেশের ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতির কথাও উল্লেখ করেন তিনি, যা চালু হলে জাতীয় গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

তিনি আরও জানান, দুই দেশের শ্রমবাজারেও সহযোগিতার ক্ষেত্র বাড়ছে। ২০২৪ সালে প্রায় ২ হাজার ৮০০ বাংলাদেশি কর্মী রাশিয়ায় ওয়ার্ক পারমিট পেয়েছেন। নির্মাণ, কৃষি ও জাহাজ নির্মাণের মতো খাতে আরও দক্ষ কর্মী নিতে রাশিয়া প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Copyright © 2026 Bold Gazette বাংলা, powered by Bold Gazette Media Limited UK.