Connect with us

বিনোদন

সেদিন বেগম জিয়ার কার্যালয় ঘেরাও করতে গিয়েছিল যেসব তারকারা

Published

on

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের কাছে মানববন্ধন করে তা বন্ধের দাবি জানিয়েছিলেন আওয়ামী সমর্থিত অভিনেত্রী ও অভিনেতারা।

২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বর-বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ পর্যন্ত মানববন্ধন করে তাঁরা।

জানা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী আমলে শিকার হয়েছেন নানা জুলুম এবং অত্যাচারের। হাসিনার অসুস্থ রাজনৈতিক চর্চায় বেগম জিয়াকে কারাবরণ করতে হয়েছে বছরের পর বছর।

দেশব্যাপী আওয়ামী লীগের চরম নৈরাজ্য এবং সন্ত্রাসবাদের দায় চাপিয়ে দেওয়া হয় জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গসংগঠনের উপর।

হাসিনাকে স্বৈরাচার বানানোর ক্ষেত্রে নেহাত কম ছিল না দেশের সাংস্কৃতিক অঙ্গনের চাটুকারদের ভূমিকাও।

সেই তালিকার প্রথমদিকেই আছে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী ও তাদের সঙ্গীরা।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাংস্কৃতিক অঙ্গনের এইসব তারকাদের একটি ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো সেই ভিডিও চলছে চর্চা।

২০১৫ সালের সেই ভিডিওতে দেখা যায়, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, সাজু খাদেমসহ আরও অনেকেই বেগম জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও করার চেষ্টা করেন।

তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির উপর চাপিয়ে দিতে তৎপরতা দেখান। স্বৈরাচারের মানুষ হত্যার তালিকা করে তা বিএনপির দিকে ঠেলে দেন।

হাসিনার সমর্থক এইসব আওয়ামী নাট্যকার এবং সুশীলদের জন্য বিএনপিকে যেমন ভুগতে হয়েছে, তেমনি তাদের আক্রমণ থেকে রেহাই পাননি বেগম জিয়াও।

সেই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ, তারানা হালিম, পীযূষ বন্দ্যোপাধ্যায়, হাসান ইমাম, চঞ্চল চৌধুরী, নাদের চৌধুরী, তুষার খান, জাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওহিদুজ্জামানসহ শতাধিক মানুষ অংশ নেয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিনোদন

রোজার সঙ্গে থাকছেন না তাহসান, ইঙ্গিত দিলেন বিবাহবিচ্ছেদের

Published

on

গত বছরের শুরুতে হঠাৎ বিয়ের খবর দিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। তিনি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন। তবে এক বছরের মধ্যেই সেই সংসার ভাঙনের মুখে।

জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজার মধ্যে টানাপড়েন শুরু হয় এবং গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

দেশের একটি গণমাধ্যমকে তাহসান জানিয়েছেন, “খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা রয়েছি। সঠিক সময় এলে বিস্তারিত বলব।”তিনি আরও জানান, “ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী উপলক্ষে ভুয়া খবর দেখায় এ কথা বলা প্রয়োজন হয়েছে যে, আমরা এখন একসঙ্গে নেই।”

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট; তিনি এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করছেন এবং নিউইয়র্কে নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সংসারের ইতি ঘটে ২০১৭ সালে, যদিও তারা দুই বছর আগে থেকেই আলাদা ছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে— আইরা তাহরিম খান।

Continue Reading

বিনোদন

বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ, পাত্রী কে?

Published

on

ছোটপর্দার এই সময়ের ব্যস্ত অভিনেতা পার্থ শেখ বিয়ে করেছেন। পাত্রী সামিহা রহমান। দীর্ঘদিন ধরে তারা দুজনে প্রেমের সম্পর্কে ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্থ-সামিহা নানাসময়ে একসঙ্গে ছবিও পোস্ট করতেন। দীর্ঘদিনের সেই প্রেমিকাকে বিয়ে করলেন পার্থ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে। যেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন।

মডেলিং ও অভিনয় দিয়ে গত দুই বছরে পার্থ বেশি পরিচিতি পেয়েছেন। নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তাকে ওয়েব সিরিজ কারাগারেও দেখা গেছে।

Continue Reading

বিনোদন

মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব’ বিচ্ছেদের পর সংগীতশিল্পী সালমা

Published

on

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার সঙ্গে মাস দুয়েক আগে বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন গায়িকার স্বামী সানাউল্লাহ নূর। প্রথম সংসারের বিচ্ছেদের সাড়ে তিন বছর পর ২০১৮ সালের শেষ দিনে পারিবারিক আয়োজনে আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন এই গায়িকা। বিয়ের সাত বছরের মাথায় তাদের এই সংসারের বিচ্ছেদের খবর মঙ্গলবার ফেসবুক পোস্টে জানান সানাউল্লাহ।

বিচ্ছেদ নিয়ে শুরুতে কিছু না বলতে চাইলেও বুধবার বলেন, ‘আমার জায়গা থেকে কিছুই হয়নি।

যা হয়েছে তিনি করেছেন। তাই কেন হলো, আমি কিছুই বলতে পারব না।’

সাবেককে শুভকামনা জানিয়ে সালমা বলেন, ‘তাকে ভালোবেসে ছিলাম, মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব। উনি আমার মেয়ের বাবা, তার প্রতি সম্মান সব সময় থাকবে আমার।

তিনি ভালো থাকুক।’

এর আগে ফেসবুকে সানাউল্লাহ লেখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ।

পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ন রেখে আমাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটালাম। আশা করছি, এই বিষয়টা নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। সর্বোপরি কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চিরকৃতজ্ঞ!’

সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের বিজয়ী সালমা।

২০১১ সালে পারিবারিকভাবে তার প্রথম বিয়ে হয় দিনাজপুর- ৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে। ২০১৬ সালে সেই সংসারে বিচ্ছেদ ঘটে। সেই সংসারে তাদের রয়েছে একমাত্র কন্যা স্নেহা। সালমা ও সাগরের সংসারেও একটি কন্যাসন্তান রয়েছে।

Continue Reading

Trending

Copyright © 2026 Bold Gazette বাংলা, powered by Bold Gazette Media Limited UK.