Connect with us

জাতীয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Published

on

বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া এখন বিশ্বের ৩৬টি দেশ ভ্রমণ করতে পারবে। দেশগুলো হচ্ছে- বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।

এছাড়া আছে নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা এবং কয়েকটি দেশের ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়

সংরক্ষিত ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

Published

on

সংরক্ষিত নারী ৩৬ আসনের পার্টি তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ এ তালিকা প্রকাশ করেন।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান।

মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, নাদিয়া পাঠান পাপন, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।

Continue Reading

জাতীয়

ভারতে যেভাবে গ্রেফতার হলেন ফয়সাল, দেশত্যাগ করেন যে সীমান্ত দিয়ে

Published

on

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে খুনের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর গ্রেফতার করা হয়েছে। ভাতের পশ্চিমবঙ্গে তারা গ্রেফতার হয়েছেন।

গোপন সূত্রে এসটিএফ খবর পায়- বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুইজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য পায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

Continue Reading

জাতীয়

২০২৬ সালের বৃহত্তম গণতান্ত্রিক উৎসব বাংলাদেশে: কমনওয়েলথ

Published

on

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বব্যাপী ২০২৬ সালের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন হিসেবে অ্যাখ্যা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ১২ কোটি ৭০ লাখের বেশি নিবন্ধিত ভোটার এবং ৭৮ জন নারীসহ মোট ২,০২৬ জন প্রার্থীর অংশগ্রহণে বাংলাদেশের জাতীয় নির্বাচন একটি অন্যন্য দৃষ্টান্ত তৈরি করেছে। 

সব মিলিয়ে এ নির্বাচন বৈশ্বিক প্রেক্ষাপটে বৃহত্তম গণতান্ত্রিক উৎসব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে জানায় সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডডো ঢাকা- ৮ আসনের ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

তিনি জানান, ভোটকেন্দ্র খোলা থেকে শুরু করে ফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে কমনওয়েলথ দল।

তিনি বলেন, ‘এত বড় পরিসরে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি এবং একই সঙ্গে সাংবিধানিক সংস্কার নিয়ে গণভোটের আয়োজন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।’
এ আয়োজনকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন নানা আকুফো-আডডো। 

কমনওয়েলথ পর্যবেক্ষকরা জানান, সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরুর আগেই সারাদেশে নীরব উত্তেজনা ও প্রত্যাশার আবহ তৈরি হয়েছিল।

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে অবস্থান নেওয়া পর্যবেক্ষকরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

বিবৃতিতে বলা হয়, সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে সেই নীরব প্রত্যাশা রূপ নেয় ভোটারদের ধারাবাহিক অংশগ্রহণে। নাগরিকরা কেন্দ্রে এসে ভোট প্রদান করতে থাকেন, যা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত।

বিবৃতিতে হবিগঞ্জ–৩ আসনের নতুন ভোটার ১৯ বছর বয়সী যুধিষ্ঠির বিশ্বাসের বক্তব্য তুলে ধরা হয়।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের এই শিক্ষার্থী বলেন, ‘এই মুহূর্তটি আমার কাছে গভীরভাবে অর্থবহ। প্রথমবার জাতীয় সিদ্ধান্তে আমার মতামতের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল।’ 

ভোটের দুই দিন আগে থেকেই দেশের আটটি বিভাগে অবস্থান নেয় ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দল।

স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময়সহ নির্বাচনের পূর্বপ্রস্তুতিও পর্যবেক্ষণ করেন তারা।

আগামী ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে সংস্থাটি।

Continue Reading

Trending

Copyright © 2026 Bold Gazette বাংলা, powered by Bold Gazette Media Limited UK.