Connect with us

জাতীয়

গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন আর, ‘না’ দিলে কী পাবেন না- জানালো সরকার

Published

on

পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’এই স্লোগানকে সামনে রেখে গণভোট নিয়ে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের গুরুত্ব তুলে ধরে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে। যার শিরোনাম ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে।’গণভোটের মাধ্যমে দেশকে কী কী পরিবর্তন আনা যাবে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে ওই লিফলেটে।লিফলেটে বলা হয়েছে, আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে

. ১.তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।২. সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না।৩. সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে।৪. বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন।৫. যতই মেয়াদ হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।৬. সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়ানো হবে।৭. ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সংসদে একটি উচ্চকক্ষ গঠিত হবে।৮. দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।৯. আপনার মৌলিক অধিকারের সংখ্যা বৃদ্ধি পাবে, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না।১০. দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না।১১. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে।

লিফলেটের শেষে বলা হয়েছে, ‘হ্যাঁ’ ভোট দিলে উপরোক্ত সব সুবিধা পাবেন, আর ‘না’ ভোট দিলে এসব কিছু পাবেন না।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়

সংরক্ষিত ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

Published

on

সংরক্ষিত নারী ৩৬ আসনের পার্টি তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ এ তালিকা প্রকাশ করেন।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান।

মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, নাদিয়া পাঠান পাপন, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।

Continue Reading

জাতীয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Published

on

বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া এখন বিশ্বের ৩৬টি দেশ ভ্রমণ করতে পারবে। দেশগুলো হচ্ছে- বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।

এছাড়া আছে নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা এবং কয়েকটি দেশের ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।

Continue Reading

জাতীয়

ভারতে যেভাবে গ্রেফতার হলেন ফয়সাল, দেশত্যাগ করেন যে সীমান্ত দিয়ে

Published

on

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে খুনের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর গ্রেফতার করা হয়েছে। ভাতের পশ্চিমবঙ্গে তারা গ্রেফতার হয়েছেন।

গোপন সূত্রে এসটিএফ খবর পায়- বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুইজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য পায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

Continue Reading

Trending

Copyright © 2026 Bold Gazette বাংলা, powered by Bold Gazette Media Limited UK.