Connect with us

খেলাধুলা

‘আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে ১০ বছর’—বিসিবিকে তামিমের সতর্কবার্তা

Published

on

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটকে ‘ক্রিটিকাল’ বা সংকটময় হিসেবে অভিহিত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির যেকোনো নীতি নির্ধারণী সিদ্ধান্তে আবেগের চেয়ে দীর্ঘমেয়াদী প্রভাব ও খেলোয়াড়দের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, হুটহাট কোনো মন্তব্য বা আবেগী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তিনি বিশ্বাস করেন, আলোচনার মাধ্যমেই সব জট খোলা সম্ভব।তার ভাষায়, ‘অনেক সময় সবাই মিলে বসে আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলোর সমাধান করা যায়। সঠিক ডায়ালগ বা সংলাপ অনেক বড় বড় সমস্যার সমাধান বের করে দিতে পারে।’

বিসিবিকে আগামী দশ বছরের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে তামিম বলেন, ‘আজকে আমরা যে সিদ্ধান্ত নেব, তার প্রভাব আগামী এক দশকে আমাদের ক্রিকেটের ওপর পড়বে। তাই শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে চলবে না; ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট কোন পথে এগোবে, সেটা মাথায় রেখেই পা বাড়ানো জরুরি।’

বিসিবিকে একটি স্বাধীন সংস্থা হিসেবে দেখার ওপর গুরুত্বারোপ করেছেন এই অভিজ্ঞ ওপেনার। তিনি মনে করেন, বড় অংশীদার হিসেবে সরকারের সাথে আলোচনা প্রয়োজনীয় হলেও বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকা উচিত। বোর্ড যদি মনে করে কোনো সিদ্ধান্ত দেশের ক্রিকেট ও খেলোয়াড়দের জন্য মঙ্গলজনক, তবে সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তাদের থাকা উচিত।

সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুধু জনমতের ওপর নির্ভর না করার পরামর্শ দিয়েছেন তামিম।

তিনি বলেন, ‘মাঠে খেলার সময় দর্শকের আবেগ থেকে অনেক ধরনের মন্তব্য আসবেই। জনমত সব সময় একরকম থাকে না। কিন্তু শুধুমাত্র জনমতের ওপর ভিত্তি করে কোনো বড় সংগঠন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়।’

নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করে তামিম জানান, তিনি যেহেতু এখন বোর্ডের কোনো পদে নেই, তাই নির্দিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করবেন না। তবে বোর্ডে থাকলে দেশ এবং খেলোয়াড়দের স্বার্থকেই তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন বলে জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলাধুলা

বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করল ভারত ম্যাচ

Published

on

By

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিশ্বকাপে খেললেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

সরকারপ্রধানের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান সরকারের দেওয়া বিবৃতি

গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। ওই বৈঠক শেষে তিনি জানান, সোমবারের আগেই বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। রোববার পিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়, পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না।

আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ দল। ফলে আইসিসি বাংলাদেশকে এবারের বিশ্বকাপ থেকে বাদ দেয়।

এই ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে অবস্থান নেয় পাকিস্তান। আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দেয়। এমনকি বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ পুরোপুরি বয়কটের কথাও বিবেচনা করেছিল পিসিবি।

তবে এক্ষেত্রে আইসিসির নানান ধরনের শাস্তির কবলে পড়তে হবে তাদের। তাই বিশ্বকাপে অংশ নিলেও ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান।

Continue Reading

খেলাধুলা

বাংলাদেশের বাদ পড়া ও স্কটল্যান্ডের অংশগ্রহণের ব্যাপারে আইসিসির বিবৃতি

Published

on

সংবাদ মাধ্যমে খবরটা ঘণ্টা চারেক আগেই এসেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে, তাদের পরিবর্তে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। এবার আইসিসিও বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেl

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়া বাংলাদেশকে সিদ্ধান্তের জন্য গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। বৃহস্পতিবার বিসিবি ও লিটন দাসদের সঙ্গে আলোচনা শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান বাংলাদেশ আগের সিদ্ধান্তেই অনড় আছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর ব্যাপারে বাংলাদেশের চেষ্টা অব্যাহত থাকবে। এর দুদিন পর বাংলাদেশকে বাদ দেওয়ার অফিসিয়াল ঘোষণা দিয়েছে আইসিসি।


বিবৃতিতে আইসিসি বলেছে, ‘প্রকাশিত ম্যাচ সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অংশ নিতে অস্বীকৃতি জানানোয় আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আর প্রতিদ্বন্দ্বিতা করবে না। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তারা ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যোগ দেবে।’

বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানায় নিরাপত্তা শঙ্কায়। সম্প্রতি দেশটিতে বাংলাদেশি সন্দেহে বেশ কয়েকজনকে পিটিয়ে মারা হয়েছে। তবে আইসিসি ভারতে বাংলাদেশের নিরাপত্তা হুমকি খুঁজে পায়নি বলে জানিয়েছে। ‘বাংলাদেশ জাতীয় দলের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। তাই আইসিসি বিসিবির ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। শ্রীলঙ্কা টুর্নামেন্টটির সহআয়োজক, যা আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে।’


আইসিসি বলছে, টুর্নামেন্ট ‍শুরুর এত কাছাকাছি এসে ম্যাচ স্থানান্তরের অনুরোধ রক্ষা করা সম্ভব হয়নি। ‘স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছিল অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে। টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে বিসিবির অনুরোধগুলো পূরণ করা সম্ভব নয়। তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

Continue Reading

খেলাধুলা

এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি

Published

on

টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে সরাতে আইসিসির সিদ্ধান্ত বদলানোর শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটিতে আবেদন করেও কোনো ফল না পাওয়ায় এবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হওয়ার পথেই হাঁটছে বিসিবি।

এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের বাইরে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে আইসিসি বোর্ডের ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে সেই প্রস্তাব নাকচ হয়ে যায়।

স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে হুমকির মাত্রা কম থেকে মাঝারি উল্লেখ করে ভারতের ভেন্যুতেই ম্যাচ রাখার সিদ্ধান্ত দেয় আইসিসি

এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি ডিআরসিতে আবেদন জানায়। কিন্তু ডিআরসির কার্যপরিধির ১.৩ ধারা অনুযায়ী আইসিসি বোর্ড অব ডিরেক্টরস বা অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার এখতিয়ার এই কমিটির নেই। ফলে আবেদনটি শুনানির পর্যায়েই গৃহীত হয়নি।

বিসিবির একটি সূত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানায়, ডিআরসিতে ব্যর্থ হলে একমাত্র পথ হিসেবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার সুযোগ রয়েছে। বোর্ড সেই প্রস্তুতিই নিচ্ছে। 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই স্পষ্ট করেন, নিরাপত্তাজনিত কারণে জাতীয় দল ভারত সফর করবে না। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এই অবস্থান বোর্ডের একক সিদ্ধান্ত নয়, সরকারের সিদ্ধান্তের প্রতিফলন।

আইসিসি বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে যাওয়ায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষোভ রয়েছে। আইসিসিকে আগে না জানিয়ে সংবাদ সম্মেলন করার বিষয়টিও নেতিবাচকভাবে দেখছেন বোর্ড সদস্যরা। 

এদিকে আইসিসি ইতোমধ্যে সম্ভাব্য বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলেছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। শনিবারের মধ্যেই বাংলাদেশের পরিবর্তে কোন দল খেলবে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

ডিআরসি ব্রিটিশ আইন অনুসারে পরিচালিত হয়। এর আগে ২০১৮ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের করা ৭ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবিও এই কমিটি খারিজ করেছিল। ডিআরসি মূলত আইসিসি বোর্ড নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছে কি না, সেটিই যাচাই করে। এটি কোনো আপিল আদালত নয়। 

এই কমিটিতে প্রধান হিসেবে আছেন মাইকেল বেলফ। সদস্য হিসেবে রয়েছেন মাইক হেরন, উইনস্টন অ্যান্ডারসন, ডিওন ভ্যান জিল, গ্যারি রবার্টস, গুও কাই, অ্যানাবেল বেনেট, জ্যঁ পলসন, পিটার নিকলসন, বিজয় মালহোত্রা, স্যালি ক্লার্ক।

Continue Reading

Trending

Copyright © 2026 Bold Gazette বাংলা, powered by Bold Gazette Media Limited UK.