Connect with us

জাতীয়

একটি ভালো নির্বাচন উপহার দেবে সরকার: প্রেস সচিব

Published

on

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এবারের নির্বাচনের রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি আশা করছেন।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে। গণভোট নিয়ে ভোটারদের উৎসাহ জাগবে। সে অনুযায়ী যা যা দরকার করা হচ্ছে।’বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তবে ঠিক কত শতাংশ ভোটার ভোট দিতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।গণভোটকে ঘিরে ভোটারদের সচেতনতা নিয়ে সংশয়ের জায়গা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি করেন শফিকুল আলম। তার মতে, বাংলাদেশের ভোটাররা এখন আর তথ্যবিচ্ছিন্ন নন।

আন্ডারএজ জনগোষ্ঠী বাদ দিলে প্রায় ৯০ শতাংশ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এবং নিয়মিত সংবাদ অনুসরণ করেন।ফলে গণভোটে কীভাবে ভোট দিতে হবে, কোন কোন প্রশ্নে ভোট হচ্ছে এবং এসব সিদ্ধান্তের তাৎপর্য কী এসব বিষয়ে সাধারণ মানুষের স্পষ্ট ধারণা তৈরি হয়েছে।তিনি বলেন, গ্রাম পর্যায়ে সরেজমিন অভিজ্ঞতায় তিনি লক্ষ্য করেছেন, মানুষ গণভোটকে একটি সামগ্রিক ‘প্যাকেজ’ হিসেবেই বিবেচনা করছেনম সংস্কারের পক্ষে না বিপক্ষে অবস্থান, ভবিষ্যৎ পথরেখা সব মিলিয়েই তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন।

শফিকুল আলম আরও বলেন,বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় ৮০ শতাংশের কাছাকাছি। অথচ ১৯৭৭ সালে প্রথম গণভোটের সময় এই হার ছিল মাত্র ২৭ শতাংশ।

এই পরিবর্তন শুধু সংখ্যার নয়, এটি ভোটারদের বিচারক্ষমতা ও গণতান্ত্রিক সক্ষমতার প্রতিফলন।তার মতে, উচ্চ সাক্ষরতার হার গণভোটের মতো জটিল প্রক্রিয়াকে সাধারণ মানুষের কাছে বোধগম্য করে তুলেছে, যা অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণার বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব জানান, নির্বাচনের এখনও হাতে রয়েছে ৪০ দিন। এই সময়কে কাজে লাগিয়ে সরকার দেশজুড়ে সচেতনতা কার্যক্রম জোরদার করেছে। ‘ভোটের গাড়ি’ কর্মসূচির মাধ্যমে ৬৪টি জেলা ও প্রায় ৩০০ উপজেলায় ভোটারদের কাছে পৌঁছানো হচ্ছে।

ভোটদান পদ্ধতি, গণভোটের প্রশ্ন এবং নাগরিক দায়িত্ব, সবকিছুই এই প্রচারণার মূল বিষয়।এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রেস সচিব। নিয়মিত সংবাদ ও বিশ্লেষণের মাধ্যমে গণভোট ও নির্বাচন বিষয়ে জনগণের বোঝাপড়া আরও গভীর হচ্ছে।

শফিকুল আলম আরও বলেন, এবারের নির্বাচন ও গণভোটের সবচেয়ে বড় নতুন সংযোজন হলো, বাংলাদেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু হওয়া। এর ফলে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ অবস্থান থেকেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

এখন পর্যন্ত প্রায় ৭ লাখ প্রবাসী বাংলাদেশি এই ব্যবস্থায় তালিকাভুক্ত হয়েছেন। এই উদ্যোগ শুধু প্রবাসীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত করছে না বরং আন্তর্জাতিক অঙ্গনেও আগ্রহ সৃষ্টি করেছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশের এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ সরকার চায়, পোস্টাল ব্যালটের এই অভিজ্ঞতা একটি আন্তর্জাতিক মানদণ্ডে রূপ নিক, যা ভবিষ্যতে অন্যান্য দেশ অনুসরণ করতে পারে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়

সংরক্ষিত ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

Published

on

সংরক্ষিত নারী ৩৬ আসনের পার্টি তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ এ তালিকা প্রকাশ করেন।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান।

মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, নাদিয়া পাঠান পাপন, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।

Continue Reading

জাতীয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Published

on

বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া এখন বিশ্বের ৩৬টি দেশ ভ্রমণ করতে পারবে। দেশগুলো হচ্ছে- বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।

এছাড়া আছে নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা এবং কয়েকটি দেশের ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।

Continue Reading

জাতীয়

ভারতে যেভাবে গ্রেফতার হলেন ফয়সাল, দেশত্যাগ করেন যে সীমান্ত দিয়ে

Published

on

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে খুনের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর গ্রেফতার করা হয়েছে। ভাতের পশ্চিমবঙ্গে তারা গ্রেফতার হয়েছেন।

গোপন সূত্রে এসটিএফ খবর পায়- বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুইজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য পায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

Continue Reading

Trending

Copyright © 2026 Bold Gazette বাংলা, powered by Bold Gazette Media Limited UK.