Connect with us

রাজধানী

ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে আগুন

Published

on

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা ৪২ মিনিটে হাসপাতালের ১৫ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, গ্রিন লাইফ হাসপাতালের ছয় ও সাততলায় ধোঁয়া দেখা গেছে। আমাদের দুটি ইউনিট সেখানে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানী

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক

Published

on

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ‍দিকে তাকে আটক করা হয়েছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তবে গণনা চলছে। তিনি বলছেন এটা তার ব্যবসার টাকা। 

 আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা।

বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

Continue Reading

রাজধানী

দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত : তারেক রহমান

Published

on

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত। তারা বিগত সরকারের সঙ্গে আতাত করে চলেছে। ১৭ বছর তাদের দেখা যায়নি। মিলে-মিশে থেকেছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। যাতে দেশের গণতন্ত্র কেউ ছিনিয়ে নিতে না পারে। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশ আমাদের আনেক দিয়েছে। এবার দেশকে দেবার পালা।

শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, কথা একটাই, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। 

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী সেলিম রেজা, সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, পাবনা-১ আসনের প্রার্থী শামসুর রহমান, পাবনা-২ আসনের প্রার্থী সেলিম রেজা হাবিব, পাবনা-৫ আসনের প্রার্থী শিমুল বিশ্বাস প্রমুখ।

Continue Reading

রাজধানী

প্রশাসনের কিছু কর্মকর্তা বিশেষ দলের পক্ষে কাজ করছে: জামায়াত

Published

on

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।দলটি জানিয়েছে, প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে।

এ অবস্থায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতির বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

সোমবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব দাবি জানানো হয়। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এতে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে অভিমত প্রকাশ করা হয় যে, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি।

প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। দেশের বিভিন্ন স্থানে এখনো প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে।

দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দেড় হাজার শহীদ, ত্রিশ হাজারের অধিক আহত ও পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই প্রিয় নতুন বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেয়া যাবে না।

নির্বাচন কমিশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে এবং বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে না পড়ে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

Continue Reading

Trending

Copyright © 2026 Bold Gazette বাংলা, powered by Bold Gazette Media Limited UK.